শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চরম সংকটে রাশিয়া, সংকটে পুতিনের নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে বেসরকারি ওয়াগনার বাহিনী। এত দিন তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে রাশিয়াজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘুরে যাচ্ছে চলমান যুদ্ধের মোড়।

এমন পরিস্থিতিতে মস্কো থেকে আল-জাজিরাকে দেওয়া এক সক্ষাৎকারে একজন স্বাধীন সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এত বড় সংকটের মধ্যে পড়েছে পুতিন।

বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার বলেন, ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিন ও রুশ নেতৃত্বের জন্য সত্যিই এটি অনেক বড় চ্যালেঞ্জ।

ফেলগেনহাওয়ার বলেন, গত ২২ বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন পুতিন। এত বড় সংকটে আগে কখনো পড়েননি তিনি। এখন দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পুতিনের নেতৃত্ব। তাই আমি বিশ্বাস করি এখন তিনি তার জীবনের যুদ্ধ করবেন, যা খুবই মারাত্মক।

তবে যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অনিবার্য শাস্তির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির ‍মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন। তিনি ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহিতার’ দিকে যাচ্ছে।

আরো পড়ুন: জাতির উদ্দেশে ভাষণে যা বললেন পুতিন

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার রস্তভ অঞ্চলে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, যা ছড়িয়ে পড়তে পারে পুরো দেশটিতে।

সূত্র: আল-জাজিরা

এম এইচ ডি/ আইকেজে 

রাশিয়া রাশিয়া-ইউক্রেন-যুদ্ধ ইউক্রেন-সংকট পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250