মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

চলতি মাসেই ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

চলতি মাসেই ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৫ অক্টোবর) এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের আমরা আগে টিসিবির যেসব পণ্য দিতাম এখন তার সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত হয়েছে। এটা আমরা অব্যাহতভাবে দিয়ে যাব। এ ছাড়া এই ফ্যামিলি কার্ড সিস্টেমটাকে আমরা ডিজিটাল কার্ডে রূপান্তর করতে যাচ্ছি। যদিও তিন মাসের মতো সময় লাগবে এক কোটি ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ তৈরি করতে। তবে আশা করছি, চলতি মাসের শেষের দিকে আমরা পাঁচটি জেলায় ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে এটি শুরু করতে পারব। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ আমাদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে লক্ষ্য সেটির একটি প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো প্রতারণা বা ডুপ্লিকেট কার্ডধারী হওয়ার সুযোগ থাকবে না। প্রকৃত মানুষ সেবাটি পাবে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা জানি সার্বিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম যথেষ্ট বেড়েছে। সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছিল। তবে এখন কিছুটা কমার দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত আমরা বাজার মনিটর করছি। বাজার সমন্বয় করছি যে কোন পণ্য কী দামে বিক্রি হতে হবে।

ওআ/

ডিজিটাল ফ্যামিলি কার্ড’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250