মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এবার চাকরি খোঁজার ফিচার যুক্ত করলো এক্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনের মতো এক্স প্ল্যাটফর্মেও চাকরির খোঁজ মিলবে। ওয়েবে এমন একটি টুল চালু করেছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। খবর এনগ্যাজেট।

কয়েকমাস আগেই পরীক্ষামূলকভাবে চালু হওয়ার ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কারণ এতে বড় বড় প্রযুক্তি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। স্পেসএক্স, টেসলা, নিউরালিংক ও এক্সের নতুন কোম্পানি এক্সডটএআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তিও এতে প্রকাশ করা হয়েছে।

অনেক বিতর্ক থাকলেও একের পর এক ফিচার এনেই যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটারের নতুন নাম)। এবার সহজেই চাকরি খোঁজার ফিচার যুক্ত করল অ্যাপটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সোশ্যালমিডিয়াটুডে ডট কম বলছে, এক্সে বাটনে ক্লিক করলে আসবে লেখার অপশন। সেখানে কিওয়ার্ড টাইপ করলেই পাওয়া যাবে চাকরির খবর।

আরো পড়ুন: আরব আমিরাত ও ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি

শুধু চাকরির তথ্য নয়, আবেদনের সুবিধাও রেখেছে এক্স। প্রতিটি চাকরির খবরে রয়েছে ‘এপ্লাই নাউ’ অপশন। তাতে ক্লিক করলেই শুরু হবে চাকরির আবেদনের সব প্রক্রিয়া। আর কোনো সাইটে যেতে হবে না।

তবে সামাজিক এই যোগাযোগমাধ্যমটি ওইসব প্রতিষ্ঠানের চাকরির তথ্যই দেবে, যেগুলোর ভেরিফায়েড আইডি রয়েছে বা মাসে কিছু পরিমাণ অর্থ এক্সকে দেয়। এর বাইরে কোনো চাকরির তথ্য দেবে না তারা।

তবে এক্সের এই সিদ্ধান্তের কারণে চাকরি বেশ নিরাপদ হবে বলেই মনে করা হচ্ছে। কেননা ভুয়া ওয়েবসাইট থেকে চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সেসব ক্ষেত্রে এক্স বেশ নিরাপদ। গত সেপ্টেম্বরেই চাকরির এই ফিচারে যুক্ত হয়েছে হাজারো প্রতিষ্ঠান।

এসি/ আই. কে. জে/

ফিচার যুক্ত করল এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250