শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

চীনা পণ্য উৎপাদনের পিএমআই সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১লা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

 কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের চেষ্টার মাঝে এপ্রিল মাসে চীনের উৎপাদন কার্যক্রম অপ্রত্যাশিতভাবে কমে গিয়েছে।

অফিসিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৫০ এর নিচে চলে এসেছে। মার্চে যা ছিল ৫১.৯, এপ্রিলে তা এসে দাঁড়িয়েছে ৪৯.২-এ। 

নতুন উৎপাদনের সূচকও ৫৩.৬ থেকে নেমে ৪৮.৮ এ এসে থেমেছে। অর্থাৎ চীনা পণ্যের চাহিদা ক্রমাগত কমতির দিকে।

রপ্তানি পরিমাপক সূচক অনুযায়ী, মার্চের ৫০.৪ থেকে এপ্রিলে সূচক এসে নেমেছে ৪৭.৬ তে, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

পরিসংখ্যান ব্যুরোর অর্থনীতিবিদ ঝাও কিংঘের মতে, এপ্রিল মাসের এ পতন মূলত অপ্রতুল বাজার চাহিদা এবং চলতি বছরের প্রথম তিন মাসে উৎপাদনে দ্রুত পুনরুদ্ধারের উচ্চ ভিত্তি প্রভাবের কারণে।

রাসায়নিক ফাইবার, লৌহধাতুখনি এবং প্রক্রিয়াকরণ খাতের উৎপাদনের পরিমাণ দুর্বল বাজারের কারণে স্থির হয়ে রয়েছে।

পরিষেবা খাতের জন্য পিএমআই, মার্চের ৫৮.২ থেকে এপ্রিলে ৫৬.৪ এ কিছুটা কমে গেলেও, এখনও পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ সূচকে রয়েছে।

তবে চীনের বক্তব্য হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ভালো। বর্তমান অর্থনৈতিক উন্নতি মূলত অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রবৃদ্ধির কারণে। তবে দেশের অভ্যন্তরীণ চালিকাশক্তি এখনও শক্তিশালী নয় এবং চাহিদা এখনও অপর্যাপ্ত। 

এরই মধ্যে মে দিবস উপলক্ষে গত শনিবার থেকে পাঁচ দিনের জন্য "সুবর্ণ সপ্তাহ" ছুটির আয়োজন করেছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার খুচরা বিক্রয় আগের বছরের তুলনায় ২১.৪ শতাংশ বেড়েছে।

চীনা পণ্য উৎপাদনের পিএমআই সর্বনিম্ন পর্যাপিএমআইয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250