মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

চুলের আগা ফাটা রুখতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারা বছরই চুলের কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কখনও মাথার ত্বকে খুশকির সমস্যা, কখনও অতিরিক্ত চুল পড়া, কখনও আবার দেখা দেয় আগা ফাটার সমস্যা। সঠিক পরিচর্যার পর কিছুদিনের জন্য চুল পড়া কিংবা খুশকির সমস্যা কমলেও আগা ফাটার সমস্যার সমাধান কিছুতেই হতে চায় না।

একাধিক কারণে চুলের ডগা ফাটতে পারে। যেমন-চুলের রুক্ষতা, পুষ্টির অভাব, অতিরিক্ত চুল আঁচড়ানো, চুল সঠিকভাবে পরিষ্কার না করা , সঠিক সময়ে চুলের আগা না কাটা ইত্যাদি। এছাড়াও সুষম খাদ্য না খাওয়া এবং অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহারের কারণেও চুলের ডগা ফাটতে পারে।

চুলের আগা ফাটার সমস্যা সমাধানে কী করবেন-

কলা: কলাতে থাকা পটাশিয়াম,জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, এ এবং ভিটামিন ই চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে এবং চুলের আগা ফাটা রোধ করে। এজন্য একটি পাকা কলা, ২ চামচ টক দই, ১ চামচ গোলাপজল ও হাফ চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। এক ঘণ্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন।

ডিম: একটি ডিমের সঙ্গে ৩ চামচ আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এর সঙ্গে ১ চামচ  মধু ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মিশ্রণটি হেয়ার মাস্কের মতো মাথায় লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

আরো পড়ুন: গরমে ব্রণের সমস্যায়

পেঁপে: পেঁপেতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় এটি চুলের পুষ্টি জোগায়। এটি চুলের আগা ফাটা রোধের পাশাপাশি চুল নরম ও মসৃণ করে। এজন্য একটি পেঁপে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ৩০ মিনিট চুলে পেস্টটি লাগিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মধু: মধু চুল এবং ত্বকের জন্য খুব উপকারী। ১ চামচ মধুর সঙ্গে সামান্য টক দই মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

মসুরের ডাল: মসুর ডাল ত্বক ও চুলের জন্য সমান উপকারী। রাতে একটি পাত্রে খানিকটা মসুর ডাল ভিজিয়ে রাখুন। এর সঙ্গে ১ চামচ মেথি গুঁড়া, ১ কাপ টক দই মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে ২ ঘণ্টা পর শ্যাম্পু করুন।

এসি/আইকেজে 

চুল আগা ফাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250