রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

চোখ-ই বলে দিবে ক্যান্সারের উপসর্গ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে জীবনযাত্রার মান, পরিবেশ দূষণ, ও অনিয়মিত খাদ্যাভাসের কারণে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধছে। এর মধ্যে সবচেয়ে জটিল আর ভয়াবহ হচ্ছে ক্যান্সার। চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেক ক্যান্সারই নিরাময় সম্ভব। এ কারণে ক্যান্সারের লক্ষণগুলো নিয়ে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদন অনুযায়ী, চোখের বেশ কিছু সমস্যা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ওই  প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন,শরীরে ক্যান্সার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়ে। এ কারণে চোখে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়।

এক্ষেত্রে বহু মানুষের দৃষ্টি ঝপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে,ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়। এমনকী চোখে ব্যথাসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

২০২০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে,চোখের বেশ কিছু সমস্যা যেমন- চোখে কম দেখা,চোখে ঝপসা দেখা,ব্যথা,চোখে কোনও স্পট,চোখে ফুলে যাওয়া,চোখ জ্বালা করা ইত্যাদি দেখা দিলে কেউ অবহেলা করবেন না। কারণ চোখের এসব লক্ষণ শরীরের কোনও ক্যান্সার টিউমারের অস্তিত্ব জানান দিতে পারে।

আরো পড়ুন: মোবাইল ফোন নিয়ে টয়লেটে গেলে যে ক্ষতি হতে পারে

গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারের মতোই স্তন ক্যান্সার হলেও চোখে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চোখ জ্বালা করা,চোখ থেকে ক্রমাগত পানি পড়া,চোখ গোলাপি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এমনকী প্রস্টেট ক্যানসারেও এই লক্ষণ দেখা দিতে পারে।

যদিও চিকিৎসকরা বলছেন, সব ক্যান্সার চোখে না ছড়ালেও লক্ষণগুলি দেখা যায়। সাধারণত স্তন, ফুসফুস ও প্রোস্টেট ক্যানসারের সমস্যা চোখে পৌঁছে যায়। সেই কারণেই এই ধরনের সমস্যা কোনওভাবেই অবহেলা করা ঠিক নয়।

এম এইচ ডি/আইকেজে 

ক্যান্সার চোখ ক্যান্সারের লক্ষণ চিকিৎসক জীবনযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250