বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

বরিশালে ছাত্রী র‍্যাগিং : হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার প্রেক্ষিতে এক আইনজীবী বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন।

রোববার (২৭ আগস্ট) বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী তামজিদ হাসান।

হাইকোর্ট বলেন, পত্রিকা দেখে আমরা কোনো বিষয় শুনবো না। আপনি প্রয়োজন মনে করলে এ বিষয়ে রিট করতে পারেন।

পরে আইনজীবী তামজিদ হাসান বলেন, আমরা আগামীকাল র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করব।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি এবং মুঠোফোন তল্লাশি করা হয়েছে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার (২৩ আগস্ট) রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে। হলে অবস্থান করা ডেন্টাল ৭ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে। তারা নিজেদের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে সংগঠনটির কোনো কমিটি নেই।

আর.এইচ/ আই. কে. জে/ 

হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250