বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ

ছুটি কাটিয়ে সবার আগে ঢাকায় হাথুরুসিংহে, অনুশীলন শুরু ২৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের প্রায় সবাই প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত হয়ে পড়লেও ৭ এপ্রিল আয়ারল্যান্ডের সাথে জিতে টেস্ট শেষ করার পরপরই ছুটিতে দেশে ফিরে গিয়েছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা।

কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দিয়ে সেই ভিনদেশি কোচিং স্টাফদের কেউ কেউ আবার ঢাকা ফিরে আসছেন। সবার আগে বাংলাদেশে পা রাখলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকালই (সোমবার) রাজধানীতে পৌঁছে গেছেন হাথুরু।

এদিকে ঈদের ছুটি শেষে আবার মাঠে ফেরার প্রস্তুতির সময় চলে আসলো ক্রিকেটারদের। ৩০ মে দিবাগত মধ্যরাতে (ঘড়ির কাঁটায় তখন ১ মে) লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে জাতীয় ওয়ানডে দল। আর বাকিদের ব্যস্ত হয়ে ওঠার উপলক্ষ ঢাকা প্রিমিয়ার লিগ। ১ মে মাঠে গড়াবে সুপার লিগ।

আয়ারল্যান্ডের সাথে লন্ডনের চেমসফোর্ডে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবার আগে ঘরের মাঠে নিবিড় অনুশীলন করবে টাইগাররা। আগামী পরশু ২৭ এপ্রিল সিলেটে শুরু হবে সে ৩ দিনের আবাসিক ক্যাম্প।

বুধবার অনুশীলন শুরু হলেও জাতীয় দল সিলেট যাচ্ছে আজ মঙ্গলবার। ২৭ থেকে ২৯ এপ্রিল চলবে অনুশীলন। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটেই রাজধানীতে ফিরে আসবে জাতীয় দলের বহর। পর দিন মধ্যরাতে লন্ডন যাত্রা।

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২৫ এপ্রিল ২০২৩)
 

ঢাকা হাথুরুসিংহে সিলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250