সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত: তাপস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঝড়বৃষ্টি হলেও মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দক্ষিণের মেয়র।

তাপস বলেন, জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত। ঝড়বৃষ্টি হলেও মুসল্লিরা যাতে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জাতীয় ঈদগাহ মাঠ ঘিরে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় দুদিনের মধ্যেই সব স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সেই সঙ্গে দুদিনের মধ্যে সব পশুর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন: স্বস্তির ঈদযাত্রায় টোল আদায়ে ৮০০ কোটির মাইলফলক

মেয়র বলেন, কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হবে। আর বুধবার (২৮ জুন) রাত থেকেই সব পশুর হাটের বর্জ্য অপসারণ শুরু হবে। দুদিনের মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250