বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

জাপানকে উড়িয়ে বাংলাদেশের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানকে ৯৯ রানে অলআউট করে ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।

এই জয়ে এশিয়া কাপে সেমিফাইনালের পথটাও তৈরি হয়ে গেছে বাংলাদেশের।

দুবাইয়ে শুরুতে বাংলাদেশ টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৯ রানে অলআউট হয় তারা। ১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭১ রানের ওপেনিং জুটিতে মঞ্চ গড়ে আউট হন জিসান আলম। ১৬ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। বাকি পথটুকু আশিকুর রহমান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে পাড়ি দিয়েছেন। আশিকুর ৪৫ বলে ৮ চারে খেলেছেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। রিজওয়ান ১০ রানে ছিলেন অপরাজিত।

ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জাপান। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। তবে এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ৮০টি বল। তার ব্যাট থেকে আসে ২টি চার। এছাড়া কেফার লেক ৩৮ বলে ৩ চারে ১৭ ও কাজুমা স্ট্যাফোর্ড করেন ১৩।

বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

ওআ/

বাংলাদেশ জাপান জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250