বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ মঙ্গলবার (৯ মে), যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। 
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.  মো. নূরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন করা যাবে। এছাড়াও অনলাইন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার আবেদন ৯ মে সকাল ১০টায় শুরু হয়ে ৩১ মে রাত ১২টায় শেষ হবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে ২৪ জুন। এবার ইউনিট বেড়েছে দুইটি। এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি-১, ডি, ই ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউ) ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, 'এ' ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, 'বি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, 'সি-১' ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, 'ডি' ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং 'ই' ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার আলাদা ইউনিটে স্বনামে অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা।

এতে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সাল ও এর পরবর্তী বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে। এছাড়া জিসিই ২০১৭ সাল থেকে পরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২১ অথবা ২০২২ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এবারও সব ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া সি ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে পরবর্তী সময়ে। সব ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ১১ শিক্ষার্থী

এছাড়া 'এ' ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও আইসিটি; 'বি' ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ; 'সি' ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়; 'সি-১' ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, 'ডি' ইউনিটে বাংলা, ইংরেজি, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও বুদ্ধিমত্তা এবং 'ই' ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

আবেদন ফি বিকাশ কিংবা রকেটের মাধ্যমে প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে ভিজিট করুন- juniv-admission.org

এম/


 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250