বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

জেনে নিন, তেল ছাড়া রান্না করার পদ্ধতি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই নিজের স্বাস্থ্য ঠিক রাখতে রান্নায় তেল খেতে চান না। অনেকে আবার ওজন কমানোর জন্যও ইদানিং রান্নায় তেলের ব্যবহার বাদ দিতে চান। কিন্তু তেল ছাড়া রান্না হয়! অবশ্যই হয়, কীভাবে করবেন তেল ছাড়া রান্না দেখে নিন সহজ উপায়।  

১. চুলাতে কড়াই গরম করুন।

২. শুকনো কড়াইতে জিরা ভাজুন, যতক্ষণ পর্যন্ত না জিরাগুলো সশব্দে ফাটতে থাকে এবং ধূসর লালচে বর্ণ ধারণ করে, ততক্ষণ কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন।

৩. এরপর কড়াইতে পেঁয়াজ বাটা পরিমাণমতো দিয়ে ভাজতে থাকুন। মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ পানি (যে পরিমাণ তেল দিতেন) ছিটিয়ে নাড়তে থাকুন, যেন গরম কড়াইতে পেঁয়াজ আটকে বা পুড়ে না যায়।

৪. এরপর প্রয়োজনমতো আদা ও রসুন বাটা দিন।

৫. এই পেঁয়াজ, আদা, রসুন ধূসর বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা শেষ না হওয়া পর্যন্ত অতি অল্প মাত্রায় বার বার পানি দিয়ে নাড়তে থাকুন। বেশি পানি একসঙ্গে দেবেন না।

৬. এরপর কুচি কুচি করে টমেটো কড়াইতে দিন এবং যতক্ষণ না ফুটন্ত ভাব আসছে ততক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণে পানি দিয়ে ভাজতে থাকুন।

আরো পড়ুন : খালি পেটে তুলসী পাতা কেন খাবেন

৭. এরপর প্রয়োজনমতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৮. শেষে বাকি সব মসলা যেমন: লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনেগুঁড়ো স্বাদ ও প্রয়োজনমতো দিয়ে একসঙ্গে নাড়তে থাকুন ।

৯. তেল ছাড়া মসলা ভাজা শেষ।

সবজি রান্নার ক্ষেত্রে : সবজিগুলো গরম কড়াইতে ভাজা মসলার সঙ্গে দিয়ে দু-চার বার নাড়ুন। এবার প্রয়োজনমতো পানি দিন এবং ঢেকে রেখে কিছুক্ষণ ফোটান। রান্না শেষ হলে ধনেপাতা দিয়ে নামিয়ে রাখুন।

ডাল রান্নার ক্ষেত্রে সেদ্ধ ডাল বা ভেজানো ডাল ভাজা মসলার সঙ্গে দিয়ে গরম কড়াইতে নাড়তে থাকুন। এরপর প্রয়োজনমতো পানি দিন এবং ঢেকে কিছুক্ষণ ফোটান। রান্না শেষে নামিয়ে রাখুন।

মাছ রান্নার ক্ষেত্রে : প্রস্তুতকৃত মসলার মধ্যে মাছ ছেড়ে দিয়ে নাড়তে থাকুন এবং প্রয়োজনমতো পানি দিন। ঢেকে ভালোভাবে রান্নার পর নামিয়ে রাখুন।

মাংস রান্নার ক্ষেত্রে : প্রস্তুতকৃত মসলার মধ্যে মাংস ছেড়ে দিয়ে নাড়তে থাকুন এবং প্রয়োজনমতো পানি দিন। পানি ফুটে উঠলে স্বাদ অনুয়ায়ী গরম মসলা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কালো এলাচি, শুকনো মরিচ ইত্যাদি দিন এবং ঢেকে কিছুক্ষণ ফোটান। রান্না শেষ হলে নামিয়ে রাখুন।

এস/ আই. কে. জে/ 

রান্না তেল পদ্ধতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250