মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

ঝটপট ডিম স্যান্ডউইচ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেক সময় হঠাৎ অতিথি এলে বা বাইরে যেতে হলে খুব দ্রুত কিছু নাস্তা দিতে হয়। তাড়া থাকলে খাবার তৈরি করার জন্য খুব বেশি সময়ও পাওয়া যায় না। এমন সময় ঝটপট তৈরি করে দিতে পারেন ডিমের স্যান্ডউইচ। খুব সহজে! 

উপকরণ: 

পাউরুটি চার পিস, সেদ্ধ ডিম দুটি, মেয়োনেজ চার চা চামচ, টমেটো একটি, ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ, লেটুস পাতা অর্ধেকটা, মরিচ গুঁড়া সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো ও মাখন পরিমাণ মতো।

আরো পড়ুন : দুধ ও ডিম একসঙ্গে খেলে কি কোনো সমস্যা হয়?

যেভাবে করবেন:

প্রথমে একটি পাত্রে ডিম, মেয়োনেজ, মরিচ গুঁড়া, লবণ ও গোলমরিচ গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। পাউরুটির ওপর এই মিশ্রণ ভালো করে ছড়িয়ে দিন। এর ওপর টমেটো কুচি, পেঁয়াজ রিং, ক্যাপসিকাম ও লেটুস পাতা দিন। এবার অন্য একটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে সামান্য বাটার দিয়ে ৩০ সেকেন্ড পাউরুটির দুই পাশ সেঁকে নিন।  

এবার পরিবেশন করুন মজাদার ও স্বাস্থ্যকর ডিমের স্যান্ডউইচ।  

এস/ আই. কে. জে/

রেসিপি ডিম স্যান্ডউইচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250