শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন বাশার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

মাহমুদউল্লাহর সমসাময়িকদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সবাই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। বয়সটা ৩৭ বছর পেরোলেও এখন পর্যন্ত এই ফরম্যাটকে বিদায় বলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। 

যেহেতু অবসর নেননি, এই ফরম্যাটের জাতীয় দলে এখনও তার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় দলের হয়ে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটিতে খেলেছিলেন। এরপর থেকে তাকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটিতে লাল-সবুজের জার্সিতে আর দেখা যায়নি।

আরো পড়ুন: ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

এই প্রসঙ্গে বাশার বলেন, রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে, যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরো নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালে, কেনিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত ১২১ ম্যাচে করেছেন দুই হাজার ১২২ রান। উইকেট পেয়েছেন ৩৮টি।

এসকে/ 

ক্রিকেট মাহফুজ আহমেদ টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250