মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

টেলিকম খাতকে লাভজনক অবস্থায় উত্তরণের উদ্যোগ নিতে হবে: পলক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০শে জুনের মধ‌্যে টেলিকম খাতের সকল লোকসানি কোম্পানি সমূহকে লাভজনক অবস্থায় উত্তরণের প্রয়োজনীয় উদ‌্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

এই জন‌্য তিনি সংশ্লিষ্টদের ইনট্রিগেটি, ইনক্রিয়েস ইফিসিয়েন্সি, ইমপ্রুভ প্রসেস এন্ড পারফরমেন্স, ইনট্রেক উইথ রেগুলেটর্স, ইনভেস্টমেন্ট এট্রেকশন এবং আইটি এন্ড আইটিস এক্সপোর্ট প্রমোশন ইংরেজি শব্দের আই আদ‌্যক্ষর এই ৬টি আই মেনে চলার নির্দেশনা দেন।

রোববার (১৪ই জানুয়ারি) প্রতিমন্ত্রী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই নির্দেশনা প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদ সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্ধতন কর্মকর্তাগণ ও এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

জনাব জুনাইদ আহমেদ পলক সভায় প্রোডাকটিবেলিটি, প্রোডাক্ট ডাইভারসিটি প্রমোশন এবং প্রসেস টু কানেক্ট কাস্টমার এই চার শব্দের পি আদ‌্যক্ষরের ওপর কাজ করতে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ ভিশন ৪ টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি। গত মেয়াদে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক সোমবার

আমরা প্রায় ৪০ টি প্রকল্প চিহ্নিত করেছি যেগুলি আমাদের যাত্রা শুরু করার জন্য বাস্তবায়ন করা দরকার। এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হল আমরা দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ৪ টি স্তম্ভের অধীনে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম তা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং জনাব সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় শক্তিশালী ডিজিটাল অবকাঠামো, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট অ্যাক্সেস এবং আইসিটি সেক্টরের বিকাশের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে। নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সততা, সাহস এবং উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে, চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করা সম্ভব।

পরে প্রতিমন্ত্রী এমটব, বাক্কো, আইএসপিএবির নেতৃবৃন্দ এবং মোবাইল ফোন অপারেটরসমূহের সিইও সহ সিনিয়র কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

এসকে/ 

জুনাইদ আহমেদ পলক টেলিকম খাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

২২০ কেজি হরিণের মাংসসহ দুজন আটক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

জীবনানন্দকে নিয়ে গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খানের নতুন সিনেমা

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

আর্মি সেক্রেটারির পদ ছাড়লেন ট্রাম্পের ‘ড্রোন গাই’ ড্যান ড্রিসকল

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250