বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

টেলিভিশনসহ অনলাইনে জুয়ার বিজ্ঞাপন নিয়ে হাইকোর্টের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

টেলিভিশন ও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।

আদেশে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ এ ধরনের সার্ভিসে অনলাইনে জুয়ার লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংককেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই বেঞ্চ বিভিন্ন খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আরো পড়ুন: যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে ইইউ, আপত্তি নেই ইসির: অতিরিক্ত সচিব

একই বছরের ১১ ডিসেম্বর খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250