বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

ডায়াবেটিস রোগীরা চোখে ছানি পড়া ঠেকাতে যা করবেন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এখনকার সময়ে কম বয়সীদের চোখে ছানি পড়ার অন্যতম কারণ হলো ডায়াবেটিস। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে। বংশগত কারণেও অনেকের অল্প বয়সে ছানি পড়ে।

চিকিৎসকদের মতে, অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ অ্যাটোপিক ডার্মাটাইটিস। আবার যাদের হাই মাইনাস পাওয়ার অর্থাৎ উচ্চ স্তরের হাই মাইয়োপিয়া আছে, তাদেরও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

ছানি পড়ার প্রধান উপসর্গ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। চারদিকের জেল্লা যেন কমে যায়, আলোর ঔজ্জ্বল্য চোখে পড়ে না। অনেক ক্ষেত্রেই সাদা জিনিস ধূসর লাগে।

আরো পড়ুন : ওষুধ না খেয়েও গ্যাস্ট্রিকের সমস্যা যেভাবে সারাবেন

ছানি পড়লে অল্প আলোয় দেখতে ভীষণ অসুবিধা হয়। ক্রমশ কাছের জিনিস দেখতে ও লেখা পড়তে অসুবিধা হয়, চশমার পাওয়ার বদলেও কোনো লাভ হয় না।

যেভাবে ছানি আটকানো সম্ভব-

১.  ছানি প্রতিরোধ করতে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত।

২.  যাদের চোখের সমস্যা আছে তাদের নিয়মিত চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া দরকার।

৩.  ডায়াবেটিস থাকলেও সতর্ক হোন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

৪.  ফ্যাশনের জন্য কম দামি রোদচশমা নয়, রোদে বের হলে ইউভি প্রতিরোধী চশমা পরুন।

সূত্র: মায়ো ক্লিনিক

এস/ আই. কে. জে/ 

ডায়াবেটিস ছানি পড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250