বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

ডিভোর্সের চার বছর পর তরুণীর অদ্ভুত কাণ্ড!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

প্রতীকী ছবি।

ডিভোর্সের চার বছর পর দক্ষিণ আফ্রিকার এক নারী তার বিয়ের ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চেয়েছেন। ওই নারী দাবি করেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। সুতরাং এখন আর তার ও তার সাবেক স্বামীর ছবি মূল্যহীন। তাই তার টাকা ফেরত দিতে হবে। খবর এনডিটিভির।

হোয়াটসঅ্যাপে ফটোগ্রাফারের সঙ্গে চ্যাটিংয়ে টাকা ফেরত চেয়েছেন তিনি। আর এই চ্যাটিং ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

রোমিও নামের ওই ফটোগ্রাফার তার টুইটার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি প্রথমে এটিকে প্রাঙ্ক মনে করছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন যে, ওই নারী সত্যিই টাকা দাবি করছেন।

এ ঘটনায় ওই নারীর অর্থ ফেরত দিতে অস্বীকার করেছেন ফটোগ্রাফার। টুইটারে শেয়ার করা ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ওই নারী লিখেছেন, আপনি ২০১৯ সালে ডারবানে আমাদের বিয়ের ছবি তুলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। আমরা এখন বিচ্ছিন্ন। আর এই ছবিগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। সুতরাং আমাদের টাকা ফেরত দিন।

আরো পড়ুন: ১০৩ বছরেও ঘাম ঝরাচ্ছেন জিমে! বৃদ্ধার শরীরচর্চা হার মানাবে যুবতীদেরও

প্রথমে ফটোগ্রাফার এটিকে প্রাঙ্ক মনে করলেও পরে বুঝতে পারেন। এরপর মেয়েটি কমপক্ষে ৭০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ফটোগ্রাফার তা প্রত্যাখ্যান করেন।

এরপর ওই নারী ফটোগ্রাফারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান কিন্তু তিনি সাক্ষাতে রাজি হননি। টুইটবার্তাটিতে নানান মন্তব্য করেছেন মানুষ। একজন লিখেছেন, এটা সম্পূর্ণ একটি হাস্যকর ঘটনা।

অন্য একজন লিখেছেন, এটা কোনোভাবেই হতে পার না। তিনি অবশ্যই মজা করছেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

ডিভোর্স আফ্রিকান তরুণী অদ্ভুত কাণ্ড ফটোগ্রাফার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250