বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

ডেলিভারির পরেই ইউরিন ইনফেকশন, জেনে নিন সমাধান

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সন্তান জন্মের পর সদ্য মায়েদের খুশির কোনও কমতি থাকে না। আর নবজাতকের খেয়াল রাখতে গিয়ে মায়েরা নিজেদের খেয়াল রাখতেই ভুলে যান। তারা নিজেদের দিকে একদমই নজর দেন না। আর এ সুযোগেই তাদের শরীরেও বাসা বাধে নানা রকম রোগব্যাধি। যার মধ্যে অন্যতম হলো ইউটিআই-এর মতো জটিল সমস্য।

বিশেষজ্ঞদের কথায়- মহিলাদের মধ্যে ইউটিআই-এর প্রকোপ পুরুষের তুলনায় অনেকটাই বেশি। আর একবার এই অসুখে পড়লে পেটে ব্যথা, প্রস্রাব করার সময় জ্বালা-যন্ত্রণা এবং বারবার প্রস্রাবের বেগ চাপাসহ একাধিক লক্ষণ দেখা দিতে পারে। এমন কী কিছু কিছু ক্ষেত্রে ইউরিনে রক্তও থাকতে পারে। তাই এই অসুখ নিয়ে সকল মহিলাদেরই সতর্ক হতে হবে। বিশেষত, সদ্য মায়েরা ইউটিআই-কে একদম হালকাভাবে নিবেন না। বরং সঠিক সময়ে কয়েকটি ঘরোয়া টোটকার সাহায্যেই এই সমস্যার সমাধান করুন।

তাহলে কয়েকটি হোম রেমেডিজ সম্পর্কে জেনে নেওয়া যাক যা আপনাকে ইউটিআই থেকে দ্রুত সুস্থ করে তুলতে পারবে-

আরও পড়ুন : ক্যান্সার ঝুকি এড়াতে খবরের কাগজে ঝালমুড়ি খাবেন না

​১. ক্র্যানবেরি জুসই মহৌষধি : ক্র্যানবেরি একটি অত্যন্ত উপকারি ফল। এই ফলে এমন কিছু উপাদান রয়েছে যা রোগজীবাণু শেষ করার কাজে অত্যন্ত কার্যকরি। এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে গনমাধ্যমকে জানিয়েছে, ক্র্যানবেরি হলো প্র্যান্থোসায়ানিডিনস নামক একটি উপাদানের খনি। আর এই উপাদানটি ইউটিআই-এর প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত। তাইতো এই সমস্যায় আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ক্র্যানবেরি জুসের গ্লাসে চুমুক দিন। আশা করছি, এতেই আপনার সুস্থ থাকার পথটা প্রশস্থ হবে।

২. পানিপান করতে ভুলবেন না ​: পর্যাপ্ত পরিমাণে পানিপান করলে আপনার প্রস্রাবের পরিমাণ বাড়বে। আর বারবার প্রস্রাব করলে ইউরিনারি ট্র্যাক্টে মজুত থাকা ব্যাকটেরিয়া সহজেই দেহের বাইরে চলে যাবে। ফলে অচিরেই কমবে রোগের প্রকোপ। সুতরাং এই অসুখের সম্মুক্ষীন হলে দিনে অন্ততপক্ষে ৩ লিটার পানি পান করার চেষ্টা করুন। আশা করা যায় এতেই সমস্যা সহজে দূর হবে।

৩. প্রস্রাব ধরে রাখবেন না : গবেষণায় দেখা গিয়েছে, মূলত প্রস্রাব ধরে রাখার কারণেই মহিলারা ইউরিন ইনফেকশনের ফাঁদে পড়েন। আর সদ্য মাতৃত্ব লাভের পরতো সন্তানকে দেখার লোভে দীর্ঘক্ষণ প্রস্বাব চেপে রাখেন মায়েরা। আর তাতেই ইউরিনারি ট্র্যাক্টে বংশবিস্তার করতে শুরু করে ব্যাকটেরিয়া। ফলে পড়তে হয় রোগের কবলে। তাই এই জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে প্রস্রাব ধরে রাখবেন না। বরং যখনই প্রস্রাব পাবে, তখনই সেরে নিন। আশা করছি, এতেই আপনার সুস্থ থাকার পথটা প্রশস্থ হবে।

​৪. ভিটামিন সি যুক্ত খাবার : রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখার কাজে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। তাই প্রতিদিন তাজা ফল, শাক এবং সবজির মতো ভিটামিন সি যুক্ত খাবার রাখলে দ্রুত ইউটিআই থেকে রেহাই পাবেন, তা তো বলাই বাহুল্য! শুধু তাই নয়, এইসব খাবার নিয়মিত খেলে আগামীদিনে ইউটিআইসহ একাধিক সংক্রামক রোগ প্রতিরোধ করতেও পারবেন। তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে ভিটামিন সি যুক্ত খাবারের সঙ্গে বন্ধুত্ব করে নিন।

৫. চিকিৎসকের পরামর্শ নিন : তবে এইসব ঘরোয়া টোটকায় কাজ না হলে বসে থাকবেন না। বরং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শ মতো ওষুধ খান। তা না হলে কখন যে সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে তা ধরতে পারবেন না। তাই নিজের ও সন্তানের ভালো চাইলে প্রথমেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলুন।

প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

এস/ আই.কে.জে/

ইউরিন ইনফেকশন সমাধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250