রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

উপ-নির্বাচন

ঢাকা-১৭ আসনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা-১৭ আসনের (ডিএনসিসি ওয়ার্ড ১৫, ১৮, ১৯, ২০ ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) উপ-নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠিয়েছে সংস্থাটি। 

সোমবার (৩ জুলাই) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।

ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী তফসিল অনুসারে আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য ১৬ জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৭ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যানবাহনগুলোর পাশাপাশি ১৫ জুলাই মধ্যরাত ১২টা থেকে ১৮ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

আরো পড়ুন:১২ কেজি এলপিজির দাম ৯৯৯ টাকা

এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ও অন্যান্য বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যেকোনো যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250