মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

‘ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন : ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর ঢাকা সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে আগামী ৭ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসবেন বলে নিশ্চত করেছেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

এর আগে আগামী ১১ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বলে খবর প্রকাশিত হয়। তিনি এলে এটি হবে তিন দশক পর ফ্রান্সের কোন প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। সর্বশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আসন্ন ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীবলেছেন, দুইদিনের সফরে আগামী ৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসছেন। সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় জি–২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে তিনি ৭ ও ৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন।

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে মানবাধিকার আছে। বিদেশি দূতাবাসগুলোকে আজকে ডাকা হয়েছে ৭৫-এর ১৫ আগস্ট এবং এরপর যে ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং দুঃশাসন চলেছে সে বিষয়গুলো তুলে ধরতে।

তিনি বলেন, ৭৫-এ যারা মানবাধিকারের প্রশ্ন তোলেনি তারা এখন মানিবাধিকারের প্রশ্ন তুলছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের এখনো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

এসকে/


ঢাকা রাশিয়া প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স এমানুয়েল ম্যাখোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250