শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

প্রাক-মৌসুম জরিপ

ঢাকায় ‘বিপদসীমা’র ওপরে এডিস মশার ঘনত্ব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

মৌসুমের আগেই ডেঙুর প্রভাব বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ঢাকাবাসী। প্রতিদিনই রোগী মারা যাচ্ছেন এ রোগে আক্রান্ত হয়ে, হাসপাতালে ভর্তি হচ্ছেন শতশত। স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, রাজধানীতে এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমান নির্দিষ্ট মানদণ্ডের থেকেও বেশি। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি ‘ব্রুটো ইনডেক্স’র মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সেখানে দুই সিটি করপোরেশন এলাকায় এডিসের লার্ভার গড় ঘনত্ব ২৪ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের প্রাক-মৌসুম জরিপে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা গত ১৮ থেকে ২৫ জুন রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় এই জরিপ পরিচালনা করেছে।

জরিপে ঢাকা মহানগরীতে এডিসের লার্ভার ঘনত্ব পাওয়া গেছে ২০ শতাংশের বেশি।  দুই সিটি করপোরেশন এলাকায় এডিসের লার্ভার গড় ঘনত্ব ২৪ দশমিক ৮৯ শতাংশ। বহুতল ভবনে এই হার আরও বেশি। উত্তর সিটির বহুতল ভবনে এই হার ৪৯ দশমিক ৫২ শতাংশ আর দক্ষিণে ৪১ দশমিক ১৫ শতাংশ।

এ ছাড়া বাসাবাড়ি, নির্মাণাধীন স্থাপনা, খালি জমিতেও উদ্বেগজনক হারে লার্ভা পাওয়া গেছে। পাশাপাশি প্লাস্টিকের ড্রাম, মগ, টায়ার ও সিমেন্টের পানির ট্যাংকেও লার্ভার উপস্থিতি মিলেছে।

জরিপে ডিএনসিসি এলাকার ২১ দশমিক ৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা ও ডিএসসিসি এলাকায় ১৫ দশমিক ৭ শতাংশ বাড়িতে এমন লার্ভা পাওয়া গেছে। এরমধ্যে ডিএসসিসির মোট ১৫৪৯টি বাড়ি পরীক্ষা করা হয়।

আরো পড়ুন:ঈদের ছুটি কাটিয়ে আজও কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ

এসব বাড়িতে জরিপকারীরা মোট ১ হাজার ৭৪৪টি ভেজা পাত্র খুঁজে পান। এরমধ্যে ১৫ দশমিক ০৭ শতাংশ বাড়িতেই মশার লার্ভা পাওয়া গেছে। অন্যদিকে ডিএনসিসির ৯৬২টি বাড়ি পরীক্ষা করে মোট ৯৯৪টি ভেজা পাত্র পাওয়া যায়। এরমধ্যে প্রায় ২৭ দশমিক ৮৭ শতাংশ ভেজা পাত্রেই মশার লার্ভা ছিল।

এম/


প্রাক-মৌসুম জরিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250