শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

তুরস্কে ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিজ দেশে প্রতিদিন ভালো মানের ১ লাখ ব্যারেল পেট্রোলিয়াম উৎপাদন করা যাবে, এমন তেলখনি আবিষ্কারের ঘোষণার পাশাপাশি ইউরোপের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এটি বিশ্বের ৫ বড় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি। গতকাল মঙ্গলবার তুরস্কের প্রভাবশালী দৈনিক ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এরদোয়ান বলেন, 'তুরস্ক শুধু জ্বালানি আমদানিকারক দেশ হিসেবেই থাকবে না। এটি জ্বালানি রপ্তানিকারক দেশ হবে।'

তুরস্কের মধ্যাঞ্চলীয় কনিয়া প্রদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে তুরস্কের অন্যতম শীর্ষ বাণিজ্য প্রতিষ্ঠান কালিয়ন হোল্ডিংয়ের কালিয়ন এনার্জি। এখান থেকে ১ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়ন কারাপিনার সোলার পাওয়ার প্ল্যান্টের পক্ষ থেকে জানানো হয়, এই সৌরবিদ্যুৎ প্ল্যান্ট তুরস্কের জ্বালানি আমদানি কমাবে এবং দেশটিতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেবে।

প্রতিবেদনে বলা হয়, ৩২ লাখের বেশি সোলার প্যানেলসমৃদ্ধ এই কেন্দ্র থেকে ২০ লাখের বেশি মানুষকে বিদ্যুৎ দেওয়া যাবে। পাশাপাশি, ৪৫০ মিলিয়ন ডলার মূল্যের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবে।

আরো পড়ুন:  সুদানে সাতদিনের যুদ্ধবিরতি

প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা এই কেন্দ্র থেকে ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটি প্রতিবছর দেড় মিলিয়ন টন কার্বন নিঃসরণ বন্ধ করবে।

এ ছাড়া এটি তুরস্কের মোট জ্বালানি উৎপাদনের ২০ শতাংশ পূরণ করবে। প্রায় ২ কোটি বর্গমিটার আয়তনের এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির কাজ ২০২০ সালে শুরু হয়েছিল।

এম/


 

তুরস্ক ইউরোপ সৌরবিদ্যুৎ কেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250