বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

থাইরয়েডের সমস্যা থাকলে মুলা না খাওয়াই ভালো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতের সময়ে অনেক ধরনের সবজির মধ্যে পরিচিত একটি সবজি হলো মুলা। কেউ কেউ মুলা খেতে খুব একটা পছন্দ করেন না, কারও কারও কাছে আবার এটি অনেক পছন্দের সবজি। মুলার অনেক উপকারিতাও রয়েছে। তবে অতিরিক্ত মুলা খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মুলা খেলে কী হয়-

হজমের সমস্যা

যাদের হজমের সমস্যা রয়েছে তারা মুলা কম খেলেই ভালো। কারণ অতিরিক্ত মুলা খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, বদহজম, বমির মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মুলা খাওয়ার কারণে। তাই পুষ্টিকর এই সবজি খাওয়ার আগে পরিমাণ বুঝে খান। এতে হজমের সমস্যা এড়িয়ে সুস্থ থাকা সহজ হবে।

থাইরয়েডের সমস্যা

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মুলা খাওয়ার কারণে বাড়তে পারে থাইরয়েডের মতো সমস্যা। যে কারণে থাইরয়েডের রোগীদের অতিরিক্ত মুলা খাওয়া এড়িয়ে চলতে হবে। সেইসঙ্গে অন্যান্য খাবারও খেতে হবে বুঝেশুনে। সব খাবার পরিমাণমতো খেলে সুস্থ থাকা সহজ হবে। এতে থাইরয়েড বেড়ে যাওয়ার ভয় কমবে অনেকটাই।

আরো পড়ুন : শীতে সর্দি-কাশির সমস্যা দূর করবে আমলকী

ডায়াবেটিসের সমস্যা

যাদের ডায়াবেটিস রয়েছে তাদের খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ অনেক খাবার আছে যেগুলো ব্লাড সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। মুলা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে যদি তা অতিরিক্ত খাওয়া হয়। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা খুব বেশি মুলা না খাওয়াই ভালো।

কিডনিতে পাথর

বর্তমানে কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছেন অনেকে। এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে আপনার খাদ্যাভ্যাস। অর্থাৎ প্রতিদিন আপনি যেসব খাবার খান সেগুলো প্রভাব ফেলে আপনার শরীরে। তার মধ্যে এমন খাবার থাকতে পারে যা কিডনির জন্য ক্ষতিকর। যেমন মুলা বেশি খেলেও কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খুব বেশি মুলা খাওয়া এড়িয়ে চলতে হবে।

লো ব্লাড প্রেসার

যাদের লো ব্লাড প্রেসারের সমস্যা আছে তারা অতিরিক্ত মুলা খাওয়া এড়িয়ে চলবেন। কারণ মুলায় থাকা বিভিন্ন উপাদান ব্লাড প্রেসার কমিয়ে দিতে কাজ করে। তাই অতিরিক্ত মুলা খেলে ব্লাড প্রেসার কমে যেতে পারে এবং দেখা দিতে পারে হাইপোটেনশন। তাই এদিকটাতে খেয়াল রাখা জরুরি।

এস/ আই. কে. জে/ 


মুলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250