শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সুন্দর দাঁতেই সুন্দর ভাগ্য!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

দাঁত সৌন্দর্যের প্রতীক। মানুষের দাঁতের গঠন নানা প্রকার হয়। এক এক জনের দাঁতের গঠন এক এক রকমের হয়। যেমন- কারও দাঁত সুসজ্জিত, আবার কারও দাঁত উঁচু-নিচু বা ছোট-বড়।

তবে জ্যোতিষশাস্ত্রে মানুষের দাঁতের বিভিন্ন ধরনের গঠনের নানা ব্যাখ্যা আছে। দাঁতের গঠন মানুষের ভাগ্য নির্দেশ করতে পারে। চলুন জেনে নিই সে বিষয়ে-

>> উঁচু-নিচু দাঁত (সুগঠিত নয়)

যে সব ব্যক্তির দাঁত সুগঠিত নয়, অর্থাৎ উঁচু-নিচু বা ছোট হয়, তাদের জীবনে কর্ম, অর্থ, মোক্ষ এবং সুনাম, যশ ও প্রতিষ্ঠা পেতে প্রচুর সংগ্রাম চালাতে হয়। পারিবারিক ও পারিপার্শ্বিক চাপ বহন করতে হয়। এদের দাম্পত্য জীবন খারাপ-ভালো মিশিয়ে চলে। কিন্তু এদের সন্তান ভাগ্য খুব ভালো হয়। সন্তানের দ্বারা মুখ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে প্রবল।

>> ফাঁকা দাঁত

যে সব ব্যক্তির দাঁত ফাঁকা হয়, তাদের জীবন কোনও না কোনওভাবে কলুষিত হতে পারে। কথায় ও কাজে মিল না থাকায় জীবনে বার বার ঠকতে হতে পারে। এরা একটু দুঃসাহসী প্রকৃতির হয়ে থাকেন।

>> সুগঠিত বা সুসজ্জিত দাঁত

যে সব ব্যক্তির দাঁত সুগঠিত এবং সমান, তাদের ভাগ্যে খুব ভালো। সুন্দর দাঁত বিশিষ্ট নর-নারীর জীবনে স্রস্টার দয়া সর্বদা বজায় থাকে। এদের জীবনে দুঃখ-কষ্ট কম থাকে এবং দশজনের এক জন হতে দেখা যায়।

আরো পড়ুন: সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয়: গবেষণা

>> সুসজ্জিত উজ্জ্বল বর্ণের দাঁত

যে সব ব্যক্তির দাঁত সাজানো ও উজ্জ্বল বর্ণের হয়, অর্থাৎ দাঁতে কোনও প্রকার দাগ নেই, ফাঁকা নেই এবং দাঁত মুক্তার মতো চকচকে, তারা সমাজের উচ্চ আসনে থাকবেন এবং সম্মানিত হবেন। এতে কোনও সন্দেহ নেই। এরা প্রচুর ধন-সম্পত্তির মালিক হন।

>> হলুদ আভাযুক্ত দাঁত

যে সব ব্যক্তির হালকা হলুদ আভাযুক্ত দাঁত, তাদের জীবনে চাওয়া-পাওয়া এবং খাওয়ার প্রবণতা বেশি থাকে, তারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। তবে এরা জীবনে শূন্য জায়গা থেকে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন। দাম্পত্য জীবন মাঝামাঝি চলে। একটু স্বার্থ নিয়ে চলতে পছন্দ করেন। অহংকারী মানসিকতা হয়ে থাকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এম এইচ ডি/

সুন্দর দাঁত মানুষ ভাগ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250