সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

দার্জিলিং ঘুরতে গেলে দিতে হবে কর, কিন্তু কত?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের 'পাহাড়ের রানি' খ্যাত দার্জিলিং ঘুরতে গেলে এখন থেকে দিতে হবে কর। পর্যটকদের কাছ থেকে নতুন করে 'পর্যটন কর' আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরির বরাত দিয়ে ভারতের একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দীপেন ঠাকুরি জানান, এই কর নতুন কিছু নয়, এটি আগেও একসময় চালু ছিল দার্জিলিংয়ে। মাঝে নেওয়া বন্ধ ছিল, এখন আবার চালু করা হলো। মূলত দার্জিলিং শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বেশি খরচ হচ্ছে পৌরসভার। করের টাকা এখানে কাজে লাগানো হবে।

তিনি আরও জানান, ৫ বছরের বেশি বয়সী প্রতিজন পর্যটকের কাছ থেকে প্রতিদিন ২০ রুপি কর আদায় করা হবে। আগেও করের পরিমাণ একই ছিল বলে জানান তিনি।

আরো পড়ুন : ভয়কে জয় করে বেরিয়ে পড়ুন ভ্রমণে

খুব শিগগির এই কর আদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে উল্লেখ করেন পৌরসভা চেয়ারম্যান।

এ সিদ্ধান্ত এরইমধ্যে বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে তারা খবরটিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়েই এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পৌরসভা। অতীতে তাদের এ ধরনের বিষয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে জানান তারা।

এস/ আই. কে. জে/ 

দার্জিলিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250