শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ‘পাগলা হালিমের’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের জনপ্রিয় খাবার হালিমের আগমন আরবদের হাত ধরে। শুধু রোজার মাস নয়, অন্য মৌসুমেও হালিমের রয়েছে বেশ কদর। তবে স্বাদে অতুলনীয় হওয়ায় কিছু হালিমের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তেমন একটি হালিমের দোকানের নাম ‘পাগলা হালিম’।

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের বিপরীত পাশ থেকে সামনে দশ কদম হাঁটতেই চোখে পড়বে বাবুর্চি ওলিউল্লাহ শেখের পাগলা হালিম। ১৩ বছর ধরে ফার্মগেট এলাকায় হালিম বিক্রি করছেন তিনি। ফুটপাতে খোলা আকাশের নিচে জমজমাট চলছে পাগলা হালিম। নিজ হাতে তৈরি এ হালিমের নাম ‘পাগলা হালিম’ মজা করেই রেখেছেন ওলিউল্লাহ।

সুস্বাদু হালিমের স্বাদ গ্রহণ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসতে দেখা যায় ভোজন রসিকদের। প্রতিদিন বিকেল ৫টা থেকে বাড়তে থাকে মানুষের চাপ। তাই ভিড় সামলাতে রেখেছেন দুজন দক্ষ কর্মচারী। যারা একবার পাগলা হালিম খেয়েছেন; তারাও নিচ্ছেন আরেক বাটি। যে কারণে মাত্র ৪-৫ ঘণ্টায় শেষ হয়ে যায় মুখরোচক এই খাবার।

কয়েক জাতের ডাল, পোলাও চাল দিয়ে তৈরি করা হয় হালিমের ঝোল। গরুর মাথার মাংসের সঙ্গে কিছু সলিড মাংস, নলি আর কুড়কুড়ে হাড্ডির সঙ্গে মশলা মিশিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এ হালিম। মাত্র ৩০ টাকা বিক্রি করা হয় এক বাটি। তবুও প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ কেজি হালিম বিক্রি করেন কয়েক ঘণ্টায়। ওলিউল্লাহর দৈনিক আয় গিয়ে দাঁড়ায় ২০ থেকে ২২ হাজার টাকা।

আরো পড়ুন : চালের পোকা দূর করুন সহজ উপায়ে

তারপরও ওলিউল্লাহ আক্ষেপ করে বলেন, ‘সব কিছুর দাম বাড়লেও হালিমের দামে তেমন পরিবর্তন আসেনি। খরচ পুষিয়ে নিতে দাম ও গুণে ঠিক রেখে পরিমাণ কমিয়ে দিয়েছি। আগে ফুল বাটি হালিম ৩০ টাকা বিক্রি করতাম। এখন হাফ বাটি একই দামে বিক্রি করি।’

ফার্মগেটের গণ্ডি পেরিয়ে এ হালিমেরে স্বাদ এখন শহরের বাইরে চলে গেছে। সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সীমিত আয়ের মানুষও পাগলা হালিমের ক্রেতা। অনেকেই কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজে খেয়ে পার্সেল নিয়ে যান। এমনটিই জানালেন নারায়ণগঞ্জ থেকে আসা খদ্দের সুমন বিশ্বাস।

যারা ওলিউল্লাহ শেখের পাগলা হালিম খেতে চান, তাদের প্রথমেই আসতে হবে ঢাকা শহরের ফার্মগেটে। ফার্মগেটমুখী যে কোনো বাসে চড়ে নামতে হবে আনন্দ সিনেমা হলের সামনে। এরপর যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে পাগলা হালিমের অবস্থান। এছাড়া শুধু ভিড় দেখেও ঘ্রাণ পাবেন পাগলা হালিমের।

এস/ আই. কে. জে/


জনপ্রিয়তা ‘পাগলা হালিম’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250