রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

দীপিকাকে আনফলো করলেন ফাইটারের পরিচালক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

‘পাঠান’-এর সাফল্যের পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আর এক ছবি ‘ফাইটার’ আসতে চলেছে। অ্যাকশন ছবি পরিচালনায় সিদ্ধার্থ আনন্দের দক্ষতা নিয়ে প্রশংসা সর্বত্র। দর্শক ও বক্স অফিসের নাড়ি নাকি ভালোই বুঝতে পারেন পরিচালক।

‘ওয়ার’-এর পরে ফের ‘ফাইটার’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘পাঠান’ -এ পরিচালকের পছন্দ ছিলেন দীপিকা। 

পরিচালক-নায়িকার সখ্যের কথা বলিউডে সবারই জানা। কিন্তু ‘ফাইটার’ মুক্তির মাত্র দু’সপ্তাহ আগেই নাকি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিলেন দীপিকাকে!

আরো পড়ুন: অমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার, কেমন আছেন এখন?

২৫শে জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাইটার’। আগামী সপ্তাহের প্রকাশ্যে আসবে ছবি প্রথম প্রচার ঝলক। তার আগে নায়িকা-পরিচালকের মনোমালিন্য! নিজের সমাজমাধ্যমের পাতা থেকে দীপিকাকে আনফলো করে দিলেন সিদ্ধার্থ।

পরিচালকের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে দেখা যাবে মাত্র ২০ জনকে অনুসরণ করেন তিনি। যার মধ্যে শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু থেকে দীপিকা একেবারে হাতে গোনা ক’জন। কিন্তু সেই তালিকা থেকে বাদ অভিনেত্রী।

আচমকা কী এমন হলো তাদের যে এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশের ধারণা, ছবির মুক্তির তারিখ এগিয়ে আসছে সবটাই নাকি প্রচারে থাকার কৌশল। তবে সত্যি মিথ্যা জানেন তারাই।

এসি/ আই.কে.জে/

ফাইটার ফাইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250