সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

দুপুরে অফিসে খাওয়ার পর ঘুম ঘুম ভাব হলে কী করবেন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অফিসে দুপুরে খাওয়া শেষ করলেই অনেকের ঘুম ঘুম ভাব চলে আসে। এই পরিস্থিতি এড়াতে কী করবেন চলুন জেনে নেই-

এক.

প্রতিদিন রাতে যেন সাত থেকে আট ঘণ্টার ঘুম হয় সে দিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলে আলস্য থাকবে না। ভাল ঘুমের কারণে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে।

দুই.

দুপুরের খাবারে ফাইবারে ভরা সবুজ শাকসবজি খাবেন। ফাইবার জাতীয়  খাবার রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর ফলে আপনার ঘুম ঘুম ভাব আর থাকে না। দুপুরে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে কাজে বসুন।

তিন. 

দুপুরে খাওয়ার পর ক্লান্তি ভাব বেশি হলে ডায়বিটিস কিংবা প্রি-ডায়বিটিসের লক্ষণ হতে পারে। এরকম হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।

চার.

দুপুরের খাবারে অবশ্যই বিরিয়ানি, তেলেভাজার মতো অতিরিক্ত তেল-চর্বিজাতীয় খাবার বাদ দিন। শস্যজাতীয় ও ফাইবারযুক্ত খাবার খাবেন। এছাড়া প্রক্রিয়াজাত খাবার ও সফট ড্রিংস খাবেন না। কেননা চিনি ও চর্বিজাতীয় জাতীয় খাবার খেলেই ঘুম পাবে।

পাঁচ.

বাড়ির খাবার নিয়ে আসুন। এটা আপনার জন্য বেশি স্বাস্থ্যকর হবে।


আর.এইচ

ঘুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250