মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

দুপুরের আয়োজনে রাখুন ইলিশ কোর্মা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এখন প্রায় সারা বছরই বাজারে ইলিশ পাওয়া যায়। দাম খানিকটা বেশি হলেও ক্রেতার কিন্তু কমতি নেই। যারা ইলিশ খেতে বেশি ভালোবাসেন তারা ইলিশের নানারকম পদ রাখতে পছন্দ করেন পাতে।

তবে দাম যতই হোক ইলিশের মৌসুমে ইলিশ না খেলে কি হয়? তাই দুপুরের খাবারে রাঁধতে পারেন ইলিশের কোর্মা। এটি বানানো খুবই সহজ। তো, চলুন জেনে নেওয়া যাক ইলিশের কোর্মা বানানোর রেসিপি-

যা যা লাগবে

ইলিশ মাছ ৪ পিস

বড় পেঁয়াজ ১টি (টুকরো করে কাটা)

পেঁয়াজ কুচি আধা কাপ

রসুনবাটা ১ চা চামচ

পোস্তবাটা ২ টেবিল চামচ

কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ

নারকেলের দুধ ১ কাপ

কাঁচামরিচবাটা ১ টেবিল চামচ

লবণ ও চিনি স্বাদমতো

সরষের তেল ৪-৫ টেবিল চামচ

ঘি ১ টেবিল চামচ

দই ২ টেবিল চামচ

আরো পড়ুন: সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন রুই মাছের পাকোড়া

যেভাবে রাঁধবেন

প্রথমে মাছ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিতে হবে। এরপর মাছগুলো হালকা করে তেলে ভেজে তুলে রাখুন। এবার সেই তেলে সামান্য ঘি গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তুলে রেখে দিন। কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ-রসুনবাটা, কাঁচামরিচবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

তারপর অন্য একটি পাত্রে দই, কাজুবাদাম, পোস্তবাটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেই মিশ্রণ কড়াইতে দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করুন। তারপর স্বাদমতো লবণ-চিনি দিয়ে নারকেলের দুধ দিয়ে দিন।

এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢেকে রাখার পর ঢাকনা খুলে ওপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। সবশেষে পছন্দের পাত্রে পরিবেশন করুন।

এসি/ আই.কে.জে


ইলিশ কোর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250