মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

দুর্গা পূজার আগেই পাতে পদ্মার ইলিশ, ভীষণ খুশি পশ্চিমবঙ্গের মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাঙালির পাতে ইলিশ পেলে আর কী চাই! তাও আবার যদি হয় পদ্মা নদীর রুপালি ইলিশ। আসন্ন দুর্গা পূজার আগেই সেই ইলিশের স্বাদে মজবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। দুর্গা পূজা উপলক্ষে ভারতবাসীকে সুখবর শুনিয়েছে বাংলাদেশ সরকার। পূজার আগেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে প্রায় ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) এই অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া পশ্চিমবঙ্গের ভোজনপ্রেমী মানুষসহ মৎস্য ব্যবসায়ীদের মধ্যে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার থেকেই সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে পদ্মার সুস্বাদু ইলিশ।

জানা গেছে, ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে পশ্চিমবঙ্গের প্রায় ৭০ জন আমদানিকারকের হাত ধরে বাংলাদেশের ইলিশ আসতে চলেছে। এ বিষয়ে চুক্তি সংক্রান্ত যে জটিলতা ছিল সেটিও কেটে গেছে।

পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি পেয়েছি। বুধবার রাত অথবা বৃহস্পতিবারের মধ্যেই প্রথম লটের ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করবে। শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর হাতে পৌঁছে যাবে বাংলাদেশের রুপালি ইলিশ।

আরো পড়ুন: ডেঙ্গুর চিকিৎসায় ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

তিনি আরও জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনুমোদনপ্রাপ্ত সব ইলিশ বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। আর আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই মাছ পাওয়া যাবে বাজারে।

এ ব্যবসায়ী নেতার ধারণা, প্রথম দিকে বাজারে হয়তো ইলিশের দাম একটু বেশি থাকবে। কিন্তু ধীরে ধীরে এর দাম কমে আসবে।

এসি/ আই.কে.জে/


পশ্চিমবঙ্গ পদ্মার ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250