বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

দেশ ছাড়লেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

 চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিসেস রাহাত আরা বেগম। এরমধ্যে বিএনপি মহাসচিব চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন মিসেস রাহাত আরা বেগম। আশা করি, চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ পর ঢাকায় আসবেন তারা।

বিএনপি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কারাগারে থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। তার নিয়মিত চেকআপও করা হয়নি। এ জন্য শারীরিক চেকআপ করাতে সিঙ্গাপুরে গেলেন তিনি।

উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশকিছু রোগে আক্রান্ত মির্জা ফখরুল। কয়েক বছর ধরেই চিকিৎসা নিতে সিঙ্গাপুর পাড়ি জমাচ্ছেন তিনি। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

ওআ/

বিএনপি রাজনীতি মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250