শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেওয়া যাবে বলে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রফিকুল আলম বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তিনি দেশে ফিরতে পারবেন। কবে ফিরবেন সেটি তার ওপর নির্ভর করবে। সংশ্লিষ্টদের যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে, বাকিটা প্রক্রিয়া অনুযায়ী হবে।

আরো পড়ুন: আন্দোলন ভিন্নখাতে নিতে সংলাপের কথা বলছে আওয়ামী লীগ: ফখরুল

ভারতের নবনির্মিত পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারত’ মানচিত্রে বাংলাদেশসহ কয়েকটি দেশকে ভারতের মানচিত্রের অংশ হিসেবে দেখানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক বলেন, ভারতের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি তা হলো, সম্রাট অশোকের রাজ্যের ব্যাপ্তি এবং সে সময় সম্রাট অশোকের নেতৃত্বে সংগঠিত জবাবদিহিতামূলক এবং মানুষের উন্নয়নকেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রতীকী হিসেবে এটি স্থাপিত হয়েছে। উক্ত ম্যুরাল স্থাপনের ভাবনা ছিল ঐতিহাসিক প্রাচীন ভারত। বিশেষত সম্রাট অশোকের সাম্রাজ্য ফুটিয়ে তোলা। ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত রয়েছে। যা সংবাদমাধ্যমে অখণ্ড হিসাবে প্রচারিত হয়েছে। বিষয়টি আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করছি।

এম এইচ ডি/

ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি নেতা ট্রাভেল পাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250