মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বাইকপ্রেমীদের জন্য সুখবর

দেশের বাজারে আসছে ৩৫০ সিসির মোটরসাইকেল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

রয়েল এনফিল্ড মিটিওর। ছবি: রয়েল এনফিল্ডের ওয়েবসাইট থেকে নেওয়া

সরকার দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এর আগে দেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না।

নতুন নীতির ফলে দেশে রয়েল এনফিল্ডের বেশ কিছু মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। 

নতুন এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানির উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে। 

মোটরসাইকেল উৎপাদনকারী ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে, মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো। দেশের অবকাঠামোগত উন্নয়নে সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুমোদনের ফলে দেশে মোটরসাইকেল বিক্রি বাড়বে। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) স্থানীয় সড়কে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেওয়ার সরকারের সিদ্ধান্তের সক্রিয়ভাবে বিরোধিতা করে আসছে।

তাদের দাবি ছিল, বর্তমান নির্মাতারা বিদ্যমান নীতির সীমাবদ্ধতার অধীনে আট হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং যেকোনো আকস্মিক নীতি-পরিবর্তন বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

যদিও দেশের কিছু অটোমোবাইল নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠান মনে করছে, বাংলাদেশে মোটরসাইকলে সেক্টরে সিসি লিমিট ১৬৫ থেকে ৩৫০ করায় স্থানীয় বাজার আরও সম্প্রসারণ হবে। দেশ-বিদেশি অনেক প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করবে। 

ওআ/


মোটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250