শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নকল পণ্য বিক্রি করায় ৩৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

রাজধানীর কামরাঙ্গীরচর ও লালবাগে অনুমোদনহীন নকল প্লাস্টিক পণ্য, প্রসাধনী, শিশুখাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ অনুমোদনহীন নকল প্লাস্টিক পণ্য, প্রসাধনী, শিশুখাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন : আরো কমেছে ডিমের দাম

এর মধ্যে মাইশা এন্টারপ্রাইজ, কামাল প্যাকেজিং, এ এম জেড ফুড অ্যান্ড বেভারেজ, শেখ ফরিদ মার্কেটিং লিমিডেট, বকুল প্যাকেজিং কোম্পানিকে চার লাখ করে, র‍্যামন ফ্লাওয়ার মিলসকে তিন লাখ, ইএসপিএন ক্যাবল, ক্লাসিক করপোরেশন পিভিসি, আনন্দ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, চমক স্টার্ট পলিমার ইলেকট্রিক পাইপ, মনি প্লাস্টিক হাউজকে দুই লাখ করে এবং রিমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন আদালত। এসময় আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের নকল প্লাস্টিকের পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, বেশকিছু দিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল প্লাস্টিকের পণ্য, প্রসাধন সামগ্রী, শিশুখাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিলেন।

এসকে/ 

রাজধানী ভ্রাম্যমাণ আদালত নকল পণ্য কামরাঙ্গীরচর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250