সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

নানা হত্যায় নাতনির যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় নানাকে ইনজেকশন পুশ করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত নাতনি কামনা খাতুনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কামনা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাপাড়ার কামাল উদ্দিনের মেয়ে। এ মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ানের গাইদঘাট রেলপাড়ার আবু সাঈদের ছেলে ওহিদ হোসেন ওরফে রাশেদ আলি খালাস পেয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, ২০২১ সালের ২৯ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাপাড়ার শামসুল শেখকে হত্যার উদ্দেশ্য ঘাড়ে ইনজেকশন পুশ করেন নাতনি কামনা খাতুন ও তার পরিচিত ওহিদ হোসেন ওরফে রাশেদ আলি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১ ডিসেম্বর মারা যান তিনি। পরে শামসুল শেখের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক আবু সাঈদ দুজনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

এসকে/ 

কারাদণ্ড যাবজ্জীবন নানা হত্যা নাতনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250