মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ফিফা নারী বিশ্বকাপ ফুটবল

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর মাঠে নামা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে।


মেয়েদের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র - ছবি: সংগৃহীত

এদিকে বিশ্ব মঞ্চে চীনে অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল নারী বিশ্বকাপে। এরপর ২০১১ সালে বেড়ে হয়েছিল ১৬টি দলে। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার আরো বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে। ফলে ইতিহাসে সবচেয়ে বড় নারী ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। অপরদিকে আগের আসর গুলা থেক বেড়েছে প্রাইজমানিও।  ৫০ মিলিয়ন ডলার থেকে টুর্নামেন্টের প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ১৫২ মিলিয়ন ডলার।

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নারী বিশ্বকাপে এত দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। অপরদিকে এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেভারিট হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

অংশগ্রহণকারী দলগুলো হলো-

গ্রুপ এ: নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সুইজারল্যান্ড

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপ সি: স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপ ডি: ডেনমার্ক, ইংল্যান্ড, চায়না, হাইতি

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২০ জুলাই ২০২৩)

গ্রুপ ই: যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপ এফ: ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপ জি: সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপ এইচ: জার্মানি, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া

এম/


ফিফা নারী বিশ্বকাপ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250