মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

নিজ প্রতিষ্ঠানে শেষ ভালোবাসায় সিক্ত ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

 সাভারের নয়ারহাট সংলগ্ন নিজ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবক ছাড়াও অনেকে এসেছেন সেখানে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ।

পিএইচএ মাঠ প্রাঙ্গণে জুমার নামাজের আগ পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। নামাজ শেষে সেখানেই তার জানাজা হবে। পরে সাভার গণস্বাস্থ্যকেন্দ্রেই তাকে দাফন করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয়ভাবে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। 

এরপর দুপুর আড়াইটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার দ্বিতীয় জানাজা হয়।

এর আগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়।

এম/

ডা. জাফরুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250