বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। প্রথমবারের মতো  মাদারীপুর শিবচরে পদ্মা সেতু পার হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী যানবাহনের চাপ দেখা গেছে। মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও ভিড় রয়েছে। ভোর থেকে প্রচুর সংখ্যক মোটরসাইকেল দেখা গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতুতে শর্ত মেনে চলাচল শুরু করেছে মোটরসাইকেল। এতে করে মোটরসাইকেল চালকদের  মনে স্বস্তি এসেছে।

এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে দেখা গেছে, প্রচুর সংখ্যক যানবাহন ছুটছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দিকে। যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ভিড়। প্রতিটি গাড়িই যাত্রীতে পরিপূর্ণ। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ইলিশ, বসুন্ধরা, আনন্দ, বিআরটিসি, প্রচেষ্টা, স্বাধীন এক্সপ্রেসসহ বিভিন্ন কোম্পানির বাসে স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরছেন। এসব বাস পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে যাত্রী নামাচ্ছে। এছাড়া মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের নিয়ে ছুটছে দূরপাল্লার বাস। 

এদিকে আঞ্চলিক সড়কে চলাচলকারী ছোট পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এক্সপ্রেসওয়ের পাঁচ্চর থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে থ্রি-হুইলারে ভাড়া বাড়িয়েছে বলে জানা গেছে। দেড় থেকে দুইগুণ বাড়তি ভাড়া নিতে শুরু করেছে থ্রি-হুইলারগুলো।
যাত্রী আবুল হাসান বলেন, পাঁচ্চর থেকে স্বল্প দূরত্বে ইজিবাইক ত্রিশ টাকার ভাড়া চল্লিশ টাকা চাচ্ছে। মাহিন্দ্রা, অটো ভ্যানেও বেশি ভাড়া নিতে শুরু করেছে।

সদরপুরের যাত্রী মো. মাহমুদ বলেন, পদ্মা সেতুর ফলে ঢাকা থেকে সরাসরি সদরপুর পর্যন্ত যেতে পারছি। কোথাও নামতে হচ্ছে না। পরিবার-পরিজন নিয়েও যাত্রা পথে ভোগান্তি কমেছে। গাড়িতে উঠে বসলে বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে।

মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সূত্র জানায়, যাত্রীর চাপ মোকাবিলায় মাদারীপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচলরত পরিবহনগুলোর ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত একাধিক রুট হয়ে বাস চলাচল করবে। এক্ষেত্রে জেলার শিবচর, রাজৈর, কালকিনি উপজেলার যাত্রীরাও নিজ গন্তব্যে নামতে পারবেন।

এছাড়া মহাসড়কে নিরাপত্ত ব্যবস্থা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে ফিটনেসবিহীন এবং গতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে শিবচর হাইওয়ে পুলিশ। 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, যাত্রীদের বাড়ি ফেরা নিশ্চিত করতে মহাসড়কে যাতে কোনো ভোগান্তি না হয় সেদিকে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। পদ্মা সেতু থেকে শুরু করে এক্সপ্রেসওয়ের শিবচরের সীমানা পর্যন্ত একাধিক টিম রয়েছে মহাসড়কে।

এম/

আরো পড়ুন:

কোন দেশে কবে ঈদ, যেভাবে হবে উদ্যাপন
 

পদ্মা সেতু রাজধানী ঢাকা দক্ষিণাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250