সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের দীর্ঘতম পদ্মা সেতু টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় চার কোটি ৬১ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। সেতু চালুর পর এটিই সর্বোচ্চ টোল আদায়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার জানান, গত ২৪ ঘণ্টায়  দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ১৩৭ যান পারাপারে আয় হয়েছে চার কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। এর আগে সেতু খুলে দেয়ার দিন গত বছরের ২৬ জুন প্রথম সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬ যান পারাপারে আয় আসে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

গত বছরের ৮ জুলাইয়ে সর্বোচ্চ প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকার টোল আদায় হয়।

আরো পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর টোল আদায় ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে ২৭ জুন পর্যন্ত ৩৬৭ দিনে আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250