শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

চলমান বিশ্বকাপের সবচেয়ে আলোচিত-প্রত্যাশিত ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।  লড়াইয়ে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ভারত।

২০২৩ বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।  এই ম্যাচ দিয়ে ভারতের একাদশে ফিরেছেন শুভমান গিল। ইনজুরিতে এর আগে দলের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। তাকে জায়গা দিতে বিশ্রামে রাখা হয়েছে ওপেনার ইশান কিশানকে।

আজকের ম্যাচটির আগে আসরে নিজেদের প্রথম দুইটি করে ম্যাচ জিতেছে সহজেই। পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। স্বাগতিক ভারতও প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

ওআ/

পাকিস্তান ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250