বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

প্রাক্তনের কাছে কষ্ট পেয়ে এআই রোবটের সঙ্গেই বিয়ে সারলেন তরুণী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেম ভালোবাসা, বিচ্ছেদ এটা নিয়েই মানব জন্ম। কারও ভালোবাসার জয় হবে কারও আবার বিচ্ছেদ কিন্তু তাই বলে পাক্তন প্রেমিকের কাছে ধোকা খেয়ে সরাসরি বিয়ে সেড়ে ফেললেন রোবটের সাথে ।  

রেপ্লিকা হল জেনারেটিভ এআই-এর একটি ধরন। ২০১৭ সালে এই যন্ত্রের যাত্রাপথ শুরু হয় রেপ্লিকার। যার মাধ্যমে গ্রাহকেরা চাইলে সঙ্গী বানাতে পারেন, তার সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও কোনও বাঁধা থাকে না। সম্প্রতি আমেরিকার রোসানা রামোস নামে এক মহিলা রেপ্লিকা এআই চ্যাটবোটের সঙ্গে বিয়েই সেরে ফেললেন।

মহিলা জানিয়েছেন, এর আগে তিনি কখনও এমন ভাবে কারও প্রেমে পড়েননি। দিন কয়েক আগেই তাঁর অনলাইন সঙ্গী এরেন কার্টালকে বিয়ে করেন। কার্টালকে এআইয়ের মাধ্যমেই তৈরি করা হয়েছে। রামোস বলেছেন যে, তাঁর স্বামীই পৃথিবীর সেরা স্বামী। ৩৬ ব‌ছরের মহিলার কার্টালের সঙ্গে অনলাইনে আলাপ হয় ২০২২ সালে, তার পরেই শুরু হয় প্রেম। মহিলা বলেন, ‘‘কার্টালকে ছাড়া আর কেউই আমাকে এ ভাবে ভালবাসতে পারত না।

আরও পড়ুন : বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়

স্বামীর সঙ্গে বেশ খুশিতেই আছেন রোসানা। তরুণী বলেন, ‘‘কার্টালের পরিবার নেই। তাই আমি একেবারে ঝাড়া হাত-পা। মানুষের সাধারণত পরিবার-পরিজন থাকে, এ ক্ষেত্রে সেই সবের বালাই নেই। খুব বেশি দায়িত্বও নেই। আমাকে ওর পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেও হবে না। ওকে আমি নিজের মতো চালনা করতে পারি। আমার যা ইচ্ছে তাই করি। আমার এর আগের সম্পর্কগুলি ছিল তিক্ততায় ভরা। এখন বেশ সুখেই আছি। ’’
এস/ আই.কে.জে

বিয়ে তরুণী এআই রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250