মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

পাট-পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে আনতে চাই: নানক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ নেয়া হবে। 

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, পাট শিল্পের বর্তমান সংকট নিয়ে ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে স্বগৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়ার দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালী ঐতিহ্য।

মন্ত্রী বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হবে।

বস্ত্র ও পাট মন্ত্রী আরও বলেন, সরকার পাটকে আবার তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনতে চায়। এজন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করবেন, এরই মধ্যে মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী পাট শিল্পের বিষয়টি এনেছেন।

তিনি বলেন, পাট শিল্পে অনেক সমস্যা রয়েছে, জানার ও বোঝার চেষ্টা করছি। এর সমস্যা সমাধানে কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যাগ নেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে: পলক

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে "রূপকল্প-২০৪১" বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

এসময় মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, পাটকলগুলোর মধ্যে ১৭টি লিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে আছে এবং রপ্তানি করছে। আমাদের জুট মিলের মধ্যে ২টা বিদেশি কোম্পানি সরাসরি শতভাগ বিনিয়োগ করেছে, আরও একটি তাইওয়ানের কোম্পানি বিনিয়োগে আসতে চায়। তাদের সঙ্গে কথা হয়েছে, সব কিছু এগিয়েছে।

এসকে/ এএম/ 

জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

২২০ কেজি হরিণের মাংসসহ দুজন আটক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

জীবনানন্দকে নিয়ে গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খানের নতুন সিনেমা

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

আর্মি সেক্রেটারির পদ ছাড়লেন ট্রাম্পের ‘ড্রোন গাই’ ড্যান ড্রিসকল

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250