সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

পুরনো ‘শিখরে’ জাহ্নবি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

জাহ্নবি কাপুর। ছবি: সংগৃহীত

প্রেম-বিচ্ছেদ, আবারও প্রেম!—এমন খবরেই এখন আলোচনায় বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। একটা সময় বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যেত শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবি। তবে মাঝে বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছিলেন তারা। যদিও এরপর একাধিকবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে। তাতে অনেকেই মনে করছেন, মুখে স্বীকার না করলেও সম্পর্কে জড়িয়ে আছেন জাহ্নবি-শিখর।

সম্প্রতি আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও একটু উসকে দিলেন খোদ চর্চিত তারকা কাপল। জানা গেছে, অনুষ্ঠানে সকলের নজর এড়িয়ে বেরিয়ে আসেন জাহ্নবি-শিখর। তবে সেখানে উপস্থিত ছবি শিকারিদের হাত থেকে মোটেই রেহাই পাননি তারা।

সেই মুহূর্তের ছবি দেখে সকলের মন্তব্য, তারা নিশ্চয়ই সম্পর্কে রয়েছেন। ছবিগুলো তেমনই ইঙ্গিত দিচ্ছে!

শুধু এই অনুষ্ঠান নয়, গতকাল তাদের আবারও তিরুমালার তিরুপতি মন্দিরে একসঙ্গে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, শিখরের জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে গিয়েছেন তারা।

এমনকি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শিখরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জাহ্নবি। এমন সব খবরে কারও বুঝতে বাকি নেই যে, আবারও নিজেদের কাছাকাছি চলে এসেছেন জাহ্নবি-শিখর। যদিও বিষয়টি নিয়ে এখনও গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি তারা।

এম/

জাহ্নবি কাপুর বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250