শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরোনো ব্রাশ ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাতে পারেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

সকালের প্রথম কাজটি হলো দাঁত ব্রাশ করা। ব্রাশে টুথপেস্ট মাখিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আলসেমি ঝেড়ে ফেলার মজাই আলাদা। অথচ সেই ব্রাশটিই যখন ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, ছুড়ে ফেলা দেওয়া হয় আবর্জনার স্তূপে। 

তবে দাঁত মাজা না গেলেও ঘরোয়া অনেক কাজে ব্যবহার করা যায় পুরোনো ব্রাশ। যেমন-

১) কম্পিউটারের কিবোর্ডের খাঁজে খাঁজে ময়লা জমে যায়। সেগুলো পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়। তবে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায়।

২) শুধু কম্পিউটার কেন, জুতা ঝকঝকে করে তুলতেও ব্যবহার করতে পারেন পুরোনো ব্রাশ। শুকনো কাপড় ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে প্রথমে জুতা মুছে নিন ভালো করে। তার পর ব্রাশ দিয়ে ঘষলেই জমে থাকা ময়লা উঠে যাবে।

আরো পড়ুন : শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ভেজিটেবল স্যুপ

৩) সাদা ধবধবে বেসিনের গায়ে ময়লার পুরু দাগ পড়ে গেলে একেবারেই দেখতে ভালো লাগে না। বেসিন পরিষ্কার করতেও কিন্তু ব্রাশ বেশ কার্যকর। বেসিন থেকে ময়লা তোলা সহজ নয়। তবে ব্রাশ দিয়ে জোরে জোরে ঘষলে ময়লা উঠে যেতে বাধ্য।

৪) শীতে ঠোঁট ফাটার সমস্যা শুরু হয়ে গেছে। ঠোঁটের যত্ন নিতেও ব্রাশ কার্যকর। ঠোঁটের ওপর গোলাপ জল হালকা করে লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। এতে ঠোঁটের মৃতকোষ ঝরে গিয়ে মসৃণ এবং কোমল হবে।

৫) চিরুনি পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন ব্রাশ। ব্রাশে সাবান লাগিয়ে চিরুনিতে ঘষলেই সহজে পরিষ্কার হবে।

এস/ আই. কে. জে/ 

টিপস পুরোনো ব্রাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250