মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

পুলিশ কনস্টেবল পারভেজ হত্যায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা এবং বিএনপি কর্মী মো. সুলতান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই সিরু মিয়া অডিটরিয়ামে নিহত পারভেজের জানাজা সম্পন্ন হয়। পরে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

তিনি জানান, শামীমকে গাইবান্ধা এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় আমরা শোকাহত। পারভেজের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তার স্ত্রী সন্তানের জন্য যা যা করা দরকার; আমরা সব করব।

এর আগে এ ঘটনায় রোববার সকালে ডিএমপির পল্টন থানায় মামলা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পারভেজ নিহত হন। রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মোল্লার ছেলে। নদীভাঙনের ফলে বসতভিটা হারিয়ে পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস শুরু করেন তারা।

পারভেজের এমন মৃত্যু মানতে পারছেন না এলাকাবাসী। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ছয় বছরের কন্যা শোকে কাতর হয়ে পড়েছেন। দ্রুত এ হত্যার বিচার দাবি করেন তারা।

ওআ/


গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250