শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের শুল্ক আরোপের অজুহাত দেখিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যেন দাম কিংবা মজুদের ক্ষেত্রে কারসাজি করতে না পারে সে জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারক করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

তিনি বলেন, “পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় বাজারগুলোর পাশাপাশি দেশব্যাপী ছোট ছোট বাজারেও অভিযান চালানো হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন কারসাজি করতে না পারে সে জন্য নিয়মিত বাজার তদারকি চলবে। বর্তমানে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কেউ কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গত কয়েক দিনে দেশের বৃহৎ ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, রাজধানীর কারওয়ানবাজার ও মৌলভীবাজারসহ দেশব্যাপী বিভিন্ন আড়ত ও কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত পেঁয়াজের মূল্যতালিকা টানানো হয়েছে কি না, মূল্যতালিকার সঙ্গে বিক্রির মূল্য ঠিক আছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ এইচ এম শফিকুজ্জামান বলেন, যেসব আড়তদার আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন তারা ক্রয় স্লিপ সঙ্গে রাখেন কি না, তা যাছাই করা হচ্ছে। এ ছাড়া সরবরাহ স্বাভাবিক আছে কি না, তাও মনিটর করা হয়।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল রাখার ঘোষণা দেয়। এর ফলে দেশের অভ্যন্তরে পেঁয়াজ সরবরাহে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সে জন্য সরকার গত বৃহস্পতিবার আরো ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং এরই মধ্যে প্রায় চার লাখ টন দেশে এসে পৌঁছেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টন। এর বিপরীতে দেশীয় উৎপাদন থেকে প্রতিবছর ১৮ থেকে ১৯ লাখ টনের চাহিদা পূরণ করে। বাকি ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়।

সূত্র : বাসস

এসকে/

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250