শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর মামলায় গ্রেফতার মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

রোববার আদালতে নিয়ে আসা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে- ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলা করানো এবং প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রমনা থানায় প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৯। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোর্টে পাঠানো হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ।

আই.কে.জে/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250