বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১ শিক্ষার্থী প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন। ঢাবির শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে। 

রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন যাচাই-বাছাইপূর্বক কমিশন কর্তৃপক্ষ ১৭৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে। প্রাথমিকভাবে নির্বাচিত স্বর্ণপদক প্রার্থীদের তালিকার বিষয়ে কোনো প্রার্থীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগ বা আপত্তি থাকলে যথাযথ প্রমাণসহ আগামী ৫ মে’র মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত ও ইমেইলের মাধ্যমে জানানোর অনুরোধ জানানো হয়। উল্লেখিত তারিখের মধ্যে কোনো অভিযোগ, আপত্তি না পাওয়া গেলে স্বর্ণপদক প্রদানের ক্ষেত্রে প্রকাশিত তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে।

আরো পড়ুন: বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মীয় নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি
 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের মহিউদ্দিন (৩.৯৬), পরিসংখ্যান বিভাগের মো. মোদ্দাসসির হোসাইন আকিব (৩.৯৯), আইন বিভাগের আব্দুর রহমান মজুমদার (৩.৮২), একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের আকিদুর রহমান (৩.৯৩), ফার্মাসি বিভাগের ফারিয়া তাসনিম (৩.৯৭), অর্থনীতি বিভাগের শেখ আতিয়া ইসলাম (৩.৯৯), ইইই বিভাগের স্বপ্নীল সায়ান শাহা (৩.৯৪), সমুদ্রবিজ্ঞান বিভাগের জেরিন তাসনিম (৩.৯৫), জীনতত্ত্ব ও জীবপ্রকৌশল বিভাগের শায়ান শাহরিয়ার (৪.০০), হিস্ট্রি অব আর্টসের ঈশিতা শারমিন সায়মা (৩.৭২), চিকিৎসাবিজ্ঞান বিভাগের দেবলিনা সরকার মেধা (১৩৩২/১৫০০)।

এম/

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ঢাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250