মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বাল্যবিয়ে ঠেকাতে অভিযান

প্রশাসনের ভয়ে খাবার রেখে পালালেন বরযাত্রী!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

বাল্যবিয়ে ঠেকাতে অভিযান, খাবার রেখে পালালেন বরযাত্রী

বিয়েবাড়িতে বর ও বরযাত্রীদের খানাপিনায় ব্যস্ত কনে পক্ষের লোকজন। তবে কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় গাড়ি নিয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। ম্যাজিস্ট্রেটের গাড়ির উপস্থিতি টের পেয়ে খাবার ফেলে দ্রুত পালিয়ে যান বর ও অন্যান্যরা। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযানে সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ। 

আদালত সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আদালতের ভূয়া কাগজপত্রাদি তৈরি করে উপজেলার কয়া ইউনিয়নের চরবানিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. বিপ্লবের (২১) সঙ্গে জাহেদপুর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হয়। শুক্রবার বরযাত্রী নিয়ে কনে নিতে আসেন বর। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযান টের পেয়ে বর ও অন্যান্য অতিথিরা দ্রুত পালিয়ে যান। পরে বিয়ের আসর পণ্ড করে এমন অবৈধ কাজে সহযোগিতার অপরাধে বরের দুলাভাই মো. ওবাইদুল ইসলামকে (৪০) আটকের পর পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাল্য বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এতথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ভূয়া কাগজপত্রাদি তৈরি করে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অনুষ্ঠান করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। অবৈধ কাজে সহযোগিতার জন্য একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এসকে/ 

জরিমানা বাল্যবিয়ে অপ্রাপ্ত বয়স্ক বরযাত্রী মুচলেকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250